ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সায়মা ওয়াজেদ আ.লীগের পরবর্তী সাধারণ সম্পাদক? জানা গেল সত্যতা
ডুয়া ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি দাবি, যেখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশ আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
তবে এই দাবির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা গেছে, এটি একটি ভিত্তিহীন গুজব। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে, সায়মা ওয়াজেদকে আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কোনো পদে মনোনয়নের ঘোষণা দেওয়া হয়নি।
এছাড়াও ২ এপ্রিল বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোস্টে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে, দলের কেন্দ্রীয় কোনো গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এলে তা জাতীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়। এখন পর্যন্ত এ ধরনের কোনো তথ্য বা ঘোষণা কোথাও আসেনি।
সুতরাং, সায়মা ওয়াজেদকে আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদক হিসেবে দেখানোর দাবি পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের