ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভারতের ‘র’ এর ঢাকার স্টেশন চিফের নাম প্রকাশ
ডুয়া ডেস্ক: ঢাকায় নিযুক্ত ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW)-এর স্টেশন চিফ হিসেবে রাজেশ কুমার অগ্নিহোত্রী দায়িত্ব পালন করছেন—এমন দাবি করেছেন আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ বিষয়ে আলোকপাত করেন।
জুলকারনাইন তার পোস্টে উল্লেখ করেন, “৫ আগস্ট সরকার পরিবর্তনের পরও রাজেশ কুমার অগ্নিহোত্রী ‘র’-এর স্টেশন চিফ হিসেবে ঢাকায় অবস্থান করছেন এবং ভারতীয় হাইকমিশনের ‘কমার্শিয়াল কাউন্সিলর’-এর ছদ্মবেশে কাজ চালিয়ে যাচ্ছেন।”
তিনি আরও দাবি করেন, অগ্নিহোত্রী বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছেন এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন। তিনি এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
প্রসঙ্গত, ২০১৬ সালে পাকিস্তান সরকারও অগ্নিহোত্রীকে তাদের দেশে নিযুক্ত RAW-এর স্টেশন চিফ হিসেবে শনাক্ত করেছিল এবং তাকে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, নাশকতা এবং অর্থনৈতিক ক্ষতি সাধনের অভিযোগে অভিযুক্ত করেছিল। তবে ভারত সরকার সে সময় এসব অভিযোগ নাকচ করে দেয় এবং অভিযুক্ত কূটনীতিকদের দেশে ফিরিয়ে নেয়।
জুলকারনাইন তার সাম্প্রতিক পোস্টে আরও দাবি করেন, একটি বিশেষ গোয়েন্দা সংস্থার সূত্র অনুসারে বর্তমানে অগ্নিহোত্রী ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে ‘মিনিস্টার (কনসুলার ও শিক্ষা)’ পদে নিযুক্ত আছেন। যদিও বিষয়টি ঘিরে দেশীয় গোয়েন্দা মহলে আপত্তি থাকলেও পররাষ্ট্র মন্ত্রণালয় তার নিয়োগ অনুমোদন করেছে বলে দাবি করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি