ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
চোটে ছিটকে গেলেন গুরজাপনিত, ব্রেভিসে ভরসা চেন্নাইয়ের
ডুয়া ডেস্ক : আইপিএলের চলতি আসরের মাঝপথে একের পর এক চোটের কারণে দলে পরিবর্তনের হিড়িক পড়েছে। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন দলের পেসার গুরজাপনিত সিং। তার বদলে দক্ষিণ আফ্রিকার তরুণ অলরাউন্ডার ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নিয়েছে চেন্নাই।
এবারের আইপিএল নিলামে গুরজাপনিতকে ২ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় চেন্নাই। একই অঙ্কে এবার ব্রেভিসকেও দলে অন্তর্ভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ব্রেভিসকে বলা হয় ‘বেবি এবি’, খেলার স্টাইলের জন্য যার নামের সঙ্গে জুড়ে গেছে কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের ছায়া।
তবে চমক হলো—নভেম্বরে অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ দেখায়নি। যেখানে তার ভিত্তিমূল্য ছিল মাত্র ৭৫ লাখ রুপি।
মাত্র ২১ বছর বয়সেই ব্রেভিস এরইমধ্যে ৮১টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছেন, যেখানে তিনি করেছেন ১,৭৮৭ রান। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ১৬২ রানের। যদিও আন্তর্জাতিক মঞ্চে ২০২৩ সালের আগস্টে অভিষেক হলেও এখনও পর্যন্ত মাত্র দুটি ম্যাচই খেলেছেন এই তরুণ।
এর আগেও আইপিএলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২২ ও ২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগ এসএ২০-তে এমআই কেপটাউনের হয়ে খেলেন ব্রেভিস। এবারের আসরে দলটির শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল তার, তিনি করেন ষষ্ঠ সর্বোচ্চ ২৩০ রান।
চেন্নাইয়ের এই পরিবর্তন কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার বিষয়। তবে গুরজাপনিতের অনুপস্থিতিতে ব্রেভিসকেই ভরসা হিসেবে দেখছে ফ্র্যাঞ্চাইজিটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)