ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
গত ১৫ বছর যারা গণতন্ত্র ধ্বংস করেছে তাদের রক্ষা করা হচ্ছে: দুদু
ডুয়া ডেস্ক : গত ১৫ বছর যারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে তাদের কোনো না কোনোভাবে রক্ষা করা হচ্ছে, ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শুক্রবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের উদ্যোগে বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধানের দাবিতে এক যুব সমাবেশে তিনি এ কথা বলেন।
এসময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, বিচার করবেন কী করবেন না তা আমরা বুঝে গেছি। আট মাস হয়ে গেল এখনো বিচারের তেমন অগ্রগতি নেই। ইলিয়াস আলী শুধু বিএনপির নেতাই নয় তিনি একজন সংসদ সদস্য ছিলেন। প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছেন তারা কেউ তার বাসায় যাননি। অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হওয়ার পাঁচ মাস পর আয়নাঘরে গেছিলেন। কিন্তু যারা গুম হয়েছে তাদের বাসায় যাননি কেন? গুম-খুনের বিচারের উদ্যোগ নেন। যারা লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করেছে, তাদের আইনের আওতায় আনেন।
তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এ ধরনের ফাজলামি বাদ দেন। কোন দিন কোন মাসে কোন বছরে নির্বাচন হবে তা নির্দিষ্ট করে বলেন। বাংলাদেশে কী করবেন কী করবেন না, সেটা বড় কথা নয়। বাংলাদেশের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেন।
বিএনপির এই নেতা বলেন, এ সরকারের কাজ-কামে দেশবাসী উদ্বিগ্ন। তারা আসলে কী চায় তা বোঝা যায় না। বিএনপিকে ঠেকানোর জন্য, যাতে বিএনপি দেশের জনগণের সমর্থন আদায় করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে না পারে সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে।
শেখ হাসিনার ফাঁসি দাবি করে তিনি বলেন, বিএনপি নেতা ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকে শেখ হাসিনা গুম করেছে, খুন করেছে। তার জন্য শেখ হাসিনার ফাঁসি দাবি করছি।
ফ্যাসিবাদ তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান-টুর ব্যাপার মন্তব্য করে কৃষক দলের সাবেক এ আহ্বায়ক বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ তাড়িয়েছে। আবার যদি ফ্যাসিবাদের উদ্ভব হয় তাহলে সেই ফ্যাসিবাদ তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান-টুর ব্যাপার। সেটি মাথায় নিয়ে কার্যক্রম পরিচালনা করবেন। আপনাকে (ইউনূস) ফুলের মালা দিয়ে বরণ করেছি ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চাই। এটাই বিএনপির ইচ্ছা এখন পর্যন্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের