ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
রোহিঙ্গা প্রত্যাবাসনে বড় চ্যালেঞ্জের কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
ডুয়া ডেস্ক: রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় অন্যতম বড় বাধা হিসেবে আরাকান আর্মিকে উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, "বাংলাদেশ একদিকে তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারছে না, অন্যদিকে তাদের উপেক্ষাও করা যাচ্ছে না।"
শুক্রবার (১৮ এপ্রিল) 'ফরেন সার্ভিস ডে' উপলক্ষে দূতাবাস কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি আরও জানান, বিদেশগামীদের বেশিরভাগ সমস্যার সূত্রপাত হয় ঢাকা থেকেই—৮০ শতাংশ সমস্যা দেশের মাটিতেই তৈরি হয় আর বাকি ২০ শতাংশ গন্তব্য দেশে গিয়ে। যদিও দূতাবাসে জনবল কম তারপরও প্রবাসীদের সবধরনের সমস্যা সমাধানে দূতাবাসকে এগিয়ে আসতে হয়।
প্রবাসীদের সেবা প্রসঙ্গে তিনি বলেন, "সীমাবদ্ধতা যাই থাকুক, প্রবাসীদের সমস্যার সমাধানই হওয়া উচিত অগ্রাধিকার।"
রেমিট্যান্সের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "১৯৮০-এর দশকে যেখানে রপ্তানি আয় ছিল মাত্র এক বিলিয়ন ডলার, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৬০ বিলিয়ন ডলারে। এর পেছনে দূতাবাসগুলোর কিছুটা হলেও ভূমিকা আছে।" তিনি আরও উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এক কোটির বেশি প্রবাসী বাংলাদেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন।
মুক্তিযুদ্ধের সময় ফরেন সার্ভিসের অবদান স্মরণ করে তিনি বলেন, “১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতায় মাত্র ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে বাংলাদেশের প্রথম ডেপুটি হাইকমিশন চালু হয়। সেখান থেকেই শুরু হয় বৈশ্বিক জনমত গঠনের কাজ।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের