ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ভর্তির নতুন তারিখ ঘোষণা করলো শাবিপ্রবি, কমেছে ফি
ডুয়া ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নতুন তারিখ অনুযায়ী শুরু হবে আগামী ২২ এপ্রিল। পূর্বঘোষণা অনুযায়ী ১৭ এপ্রিল থেকে ভর্তি শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন তারিখে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং একইসঙ্গে ভর্তি ফিও হ্রাস করা হয়েছে। পূর্বে নির্ধারিত ১৭ হাজার টাকা ভর্তি ফি কমিয়ে ১৪,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ফি বৃদ্ধির পর শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। অনেকেই এই ফি বাতিল করে সহনীয় মাত্রায় আনার দাবি জানান। ছাত্রসংগঠনগুলোও (জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানায়। এমনকি রেজিস্ট্রার ভবন ঘেরাও ও তালা লাগানোর আল্টিমেটাম দেওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে গত ১১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ভর্তি ফি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির জানান, শিক্ষার্থীদের দাবি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, আগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শাবিপ্রবির ভর্তি ফি ছিল ১৮ হাজার টাকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস