ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
২ জুন আসছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট
ডুয়া নিউজ: ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তীকালীন সরকার। চলতি অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কমানো হয়েছে এবারের বাজেট।
অর্থ উপদেষ্টা ড. সাহেলউদ্দিন আহমেদ আগামী ২ জুন নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করবেন বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কো-অর্ডিনেশন কাউন্সিল ও বাজেট ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেহেতু বর্তমানে জাতীয় সংসদ নেই, তাই এবার সংসদে বাজেট উপস্থাপন করা হবে না। এর পরিবর্তে অর্থ উপদেষ্টা টেলিভিশনের মাধ্যমে বাজেট ঘোষণা করবেন।
সূত্র আরও জানায়, ঈদুল আজহার ছুটির আগেই বাজেট ঘোষণার পরিকল্পনা থাকায় ২ জুন তারিখটি চূড়ান্ত করা হয়েছে। যদিও অতীতে বাজেট সাধারণত বৃহস্পতিবার ঘোষণা করা হতো, তবে এবার এই রীতি পরিবর্তিত হচ্ছে। এবার তা হবে সোমবার। বাজেট ঘোষণার পর অর্থ উপদেষ্টা নিয়ম অনুযায়ী বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেবেন।
সূত্রটি আরও জানিয়েছে, সাধারণত প্রতি অর্থবছরেই বাজেটের আকার আগের অর্থবছরের তুলনায় বড় রাখা হয়। তবে এবার বাজেট ঘাটতি কমিয়ে রেখে বাজেট ছোট কারার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন অর্থবছরের বাজেটে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।
বাজেটের আকার কিছুটা কমানো হলেও নতুন অর্থবছরে বৈষম্য হ্রাস এবং মূল্যস্ফীতির চাপ থেকে নিম্ন আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে উপকারভোগীর সংখ্যা এবং কিছু ক্ষেত্রে ভাতার পরিমাণ বাড়ানোর উদ্যোগ রাখা হচ্ছে।
একই সঙ্গে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
২০২৫-২৬ অর্থবছরের জন্য সরকার জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৫ দশমিক ৫ শতাংশ, যেখানে চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৬ দশমিক ৭৫ শতাংশ। এছাড়া, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে তা সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে, যদিও মার্চে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক