ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
কৃষকদের জন্য ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা
নিজস্ব প্রতিবেদক: সরকার দেশের কৃষি পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ব্যাপক আকারে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এর আওতায় আগামী ২০২৫-২৬ অর্থবছরে সম্পূর্ণ বিনামূল্যে ১৬ লাখ ২৮ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
মঙ্গলবার (৯ জুন) সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ কর্মসূচি বাস্তবায়নে মোট ৫৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার টাকার কৃষি প্রণোদনা বরাদ্দ করা হয়েছে। দেশের ৬৪ জেলার কৃষকদের মধ্যে চারা ছাড়াও জৈব সার ও বাঁশের খুঁটি দেওয়া হবে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বরাদ্দকৃত অর্থের একটি বড় অংশ চারা, জৈব সার, পরিবহন ও অন্যান্য সহায়ক খাতে ব্যয় করা হবে। প্রতিটি চারার সঙ্গে নির্দিষ্ট পরিমাণ জৈব সার এবং বাঁশের খুঁটি বিনামূল্যে সরবরাহ করা হবে।
কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। নারিকেল, আম-লিচুসহ ফলদ গাছ থেকে শুরু করে মেহগনি, নিম, কড়ইসহ বনজ ও ঔষধি গাছের চারা কৃষকদের দেওয়া হবে নির্ধারিত ব্যয় কাঠামোর আওতায়।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, সারাদেশে মোট ১৬ লাখ ২৮ হাজার বাঁশের খুঁটি এবং প্রায় ৪৮ হাজার ৮৪০ মেট্রিক টন জৈব সার বিতরণ করা হবে। একজন কৃষক সর্বোচ্চ পাঁচটি পর্যন্ত চারা পাবেন।
কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি ক্রয় আইন ও আর্থিক বিধিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষক তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে উপকরণ বিতরণ করা হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং শিগগিরই সারাদেশে চারা বিতরণ কার্যক্রম শুরু হবে।
কৃষি মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, এই উদ্যোগের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে দেশে মোট ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা