ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
প্রশাসনে গতিশীলতা আনতে ৯ যুগ্মসচিবের রদবদল
নিজস্ব প্রতিবেদক: প্রশাসনিক কার্যক্রমে আরও গতি ও দক্ষতা আনার লক্ষ্যে বিসিএস (প্রশাসন) ক্যাডারের যুগ্মসচিব পদমর্যাদার ৯ কর্মকর্তাকে প্রেষণে বদলি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে সরকার। এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ পাটকল কর্পোরেশনের পরিচালক এরশাদ হোসেন খানকে বদলিপূর্বক প্রেষণে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জহিরুল ইসলাম খানকে বদলিপূর্বক প্রেষণে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব ডি এম আতিকুর রহমানকে বদলিপূর্বক প্রেষণে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রাজশাহী বিভাগের কৃষি বিপণন কার্যালয়ের উপপরিচালক বেগম শাহানা আখতার জাহানকে বদলিপূর্বক প্রেষণে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেনকে বদলিপূর্বক প্রেষণে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মো. অলিউর রহমানকে বদলিপূর্বক প্রেষণে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার চাকরি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এ ছাড়া প্রেষণে দায়িত্ব পালন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানকারী যুগ্মসচিব মো. আবুল হোসেনকে প্রেষণে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমি (নাডা)-এর এমডিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অন্যদিকে, দুই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত ও নতুন পদে পদায়ন করা হয়েছে। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (যুগ্মসচিব) এস এম তুহিনুর আলমকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক (যুগ্মসচিব) হিসেবে কর্মরত মো. সাবেক আলীকে বদলিপূর্বক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও সংস্থায় দক্ষ জনবল পুনর্বিন্যাস এবং সরকারি কার্যক্রমের বাস্তবায়ন আরও কার্যকর করার লক্ষ্যেই এই রদবদল আনা হয়েছে। এ পদক্ষেপের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে আরও সমন্বয় ও গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)