ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য স্বস্তির খবর এসেছে। দীর্ঘদিন ধরে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেশের দর্শকরা কোথায় দেখতে পারবেন, তা নিয়ে যে অনিশ্চয়তা ছিল, তা কেটে গেছে। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য আসরের ম্যাচগুলো দেশের একাধিক টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচারের জন্য ফিফার কাছ থেকে সম্প্রচার স্বত্ব নিচ্ছে টি স্পোর্টস, সময় টিভি এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এ বিষয়ে ইতোমধ্যে একটি চুক্তিও সম্পন্ন হয়েছে বলে সূত্রটি জানিয়েছে। ফলে বাংলাদেশের দর্শকদের বিশ্বকাপ উপভোগ নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকছে না।
শুধু টেলিভিশনেই নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেও ম্যাচগুলো দেখার সুযোগ থাকবে। সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসের পাশাপাশি মোবাইল ও অনলাইন মাধ্যমেও সরাসরি বিশ্বকাপ দেখা যাবে। বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপেও সম্প্রচার করা হবে বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল আসরের ম্যাচগুলো।
ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টের।
এবারের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। ৩৯ দিনব্যাপী এই আসরে তিন দেশের ১৬টি স্টেডিয়ামে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১১টি ভেন্যু রয়েছে যুক্তরাষ্ট্রে, মেক্সিকোতে তিনটি এবং কানাডায় দুটি। আগামী ১৯ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত