ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
বিদ্যুৎ খাতে ১৪ হাজার ৯৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বিদ্যুৎ বিভাগের জন্য প্রায় ১৪ হাজার ৯৯৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিদ্যুৎ বিভাগের বরাদ্দ ছিল ১৫ হাজার ৫৮৬ কোটি টাকা। একই অর্থবছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দ ধরা হয়েছিল ২০ হাজার ৩৪২ কোটি টাকা।
প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ খাতে উন্নয়ন ব্যয় হিসেবে ১৪ হাজার ৯৩৮ কোটি ৬৬ লাখ টাকা এবং পরিচালন ব্যয় হিসেবে ৫৭ কোটি ৩৬ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি নীতি, সীমাহীন দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বেড়েছে। তিনি জানান, ক্যাপাসিটি চার্জের নামে এ খাতে অর্থনৈতিক অপচয় ও অর্থ পাচার হয়েছে। পাশাপাশি একাধিক মেগা প্রকল্পে একতরফা ও বিতর্কিত শর্ত থাকায় বিদ্যুৎ আমদানি ও ক্রয়ে অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর অতিনির্ভরশীলতাও ব্যয় বৃদ্ধির অন্যতম কারণ। উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের ব্যবধানের কারণে চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে ভর্তুকি ৪০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। বর্তমানে দেশের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট (আমদানি ও অন-গ্রিড নবায়নযোগ্যসহ) হলেও এখনো নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়নি।
অর্থমন্ত্রী আরও জানান, মার্চেন্ট পাওয়ার পলিসি ২০২৫-এর আওতায় বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, বিতরণ ব্যবস্থার লস ও বকেয়া কমানো, গ্রিড ফ্লেক্সিবিলিটি ও স্মার্ট গ্রিড উন্নয়ন, এবং এনার্জি স্টোরেজ রোডম্যাপ প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জ্বালানি দক্ষতা বৃদ্ধি, সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়ন এবং জ্বালানি নিরীক্ষা কার্যক্রম চালু করা হবে। একই সঙ্গে দ্বিপাক্ষিক, উপ-আঞ্চলিক ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বিদ্যুৎ বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)