ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ফের বাবা হলেন শাকিব খান
বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী আবারও মা হয়েছেন। শুক্রবার (৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি এ সুখবর ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। পোস্টে তিনি ঢালিউড সুপারস্টার শাকিব খানকেও ট্যাগ করেন।
ফেসবুক পোস্টে বুবলী জানান, ২০২৬ সালের ১১ মে তাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। অর্থাৎ, প্রায় ২৬ দিন আগে তিনি কন্যাসন্তানের মা হয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান। এর আগে শাকিব খান ও বুবলীর সংসারে শেহজাদ খান বীর নামে একটি পুত্রসন্তান রয়েছে, যিনি তাদের প্রথম সন্তান।
বুবলীর এই আকস্মিক সুখবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, শুভানুধ্যায়ী এবং চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার দেখা যায়।
নিজের পোস্টে শবনম বুবলী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’
নবজাতক কন্যাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসার বার্তা জানাচ্ছেন অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। বুবলীর এই ঘোষণার পর থেকেই বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট