ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
দেশজুড়ে ৫০০ নতুন শিক্ষাপ্রতিষ্ঠান করবে সরকার
নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থবছরে শিক্ষাখাতের অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্প্রসারণে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে অনগ্রসর এলাকায় ৫০০টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এসব তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতের জন্য মোট ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ১০ হাজার কোটি টাকা বেশি। ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা।
অর্থমন্ত্রী জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে আগামী অর্থবছরে ১০টি প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পের আওতায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শিক্ষক সংকট দূর করতে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ, নতুন এমপিও প্রদান এবং মোট শিক্ষার্থীর ৫ শতাংশকে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে।
এ ছাড়া অনগ্রসর এলাকার ১ লাখ ৫০ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ হাজার নতুন ভবন নির্মাণ এবং অনগ্রসর অঞ্চলে ৫০০টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা রয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন। এর মধ্যে শিক্ষাখাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬২০ কোটি টাকা, যা দেশের মোট জিডিপির ২ শতাংশ। শিক্ষাখাতের এই বরাদ্দের মধ্যে প্রাথমিক শিক্ষার জন্য ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য ১৮ হাজার ৪৫৯ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ