ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ভুল সিদ্ধান্তে ভুগেছে বাংলাদেশ, বলছে যুক্তরাষ্ট্র
ডুয়া ডেস্ক : বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে দেশের জনগণের ওপর—এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। তিনি বলেন, গত দুই দশকেরও বেশি সময় ধরে দেখা গেছে, ভুল সিদ্ধান্ত কীভাবে মানুষের জীবনে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। তাই এখনই সময়, বাংলাদেশের জনগণকে বুঝে-শুনে সঠিক পথ বেছে নেওয়ার।
মার্কিন স্থানীয় সময় মঙ্গলবার (১৫ এপ্রিল) নিয়মিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ব্রুস।
তিনি বলেন, “বাংলাদেশ বর্তমানে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। আর এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় জনগণের অংশগ্রহণই ভবিষ্যতের দিক নির্ধারণ করবে। কোনো দেশের ভবিষ্যৎ বাহ্যিক শক্তি নয়, নির্ধারণ করে সেখানকার জনগণ।”
এ সময় ব্রিটিশ এমপি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা নিয়েও প্রশ্ন ওঠে। ট্যামি ব্রুস জানান, বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত এবং যুক্তরাষ্ট্র এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেই আলোচনা করবে।
সাংবাদিকরা সাম্প্রতিক বিক্ষোভ, মার্কিন ব্র্যান্ডে হামলা এবং ইসলামি চরমপন্থার উত্থান নিয়েও প্রশ্ন তোলেন। জবাবে ব্রুস বলেন, “বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি দেশ। দেশটির পরিস্থিতি নিয়ে আমরা আগেও বহুবার আলোচনা করেছি এবং এখনো তা পর্যবেক্ষণ করছি।”
বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গণতান্ত্রিক চর্চাও জরুরি। ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে হলে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে কোন পথে তারা হাঁটবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের