ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বর্ষবরণে এনসিপির উপস্থিতি কম নিয়ে মুখ খুললেন সামান্তা
ডুয়া নিউজ: চলতি বছর স্বতঃস্ফূর্ত ও ধুমধাম করেই বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। তবে এইক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল।
এ নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ব্যাখ্যা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
তিনি বলেন, “দল হিসেবে আমরা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছি। আমাদের শুধুমাত্র একটি সেন্ট্রাল কমিটি রয়েছে। যেখানে নিরলসভাবে কাজ করছেন ২১৭ জন সদস্য। এই সদস্যদের কাঁধেই পুরো দেশের সাংগঠনিক দায়িত্ব। বর্তমানে আমাদের অনেকেই জেলা ও উপজেলা পর্যায়ে কাজ করছেন। এই কারণে ঢাকায় উপস্থিতির সংখ্যা স্বাভাবিকভাবেই কিছুটা কম ছিল।”
সামান্তা শারমিন বলেন, “সোমবার ঢাকা শহরজুড়ে অসংখ্য কর্মসূচি হয়েছে। প্রতিটি স্থানে সরাসরি উপস্থিত থাকা আমাদের পক্ষে সম্ভব হয়নি, তবে আমরা সজাগ ছিলাম। বর্ষবরণ সার্বজনীন উৎসব হলেও এতে বাধা দেওয়ার প্রবণতা আগেও দেখা গেছে। তাই এই বিষয়ে আমরা সতর্ক ছিলাম, যাতে করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে।”
তিনি আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টি পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে নানা জায়গায় ছড়িয়ে থেকে নিরাপদ ও শান্তিপূর্ণ বর্ষবরণে সহায়তা করার চেষ্টা করেছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ