ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজার: সূচক পড়লেও সার্কিট ব্রেকারে তিনটি ‘জেড’ শেয়ার
ডুয়া ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের পতন দেখা গেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৭ দশমিক ৭৭ পয়েন্ট। তবে এমন পতনের দিনেও বাজারে ইতিবাচক দিকও ছিল।
ডিএসই সূত্রে জানা গেছে, আজ ৬টি কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে হল্টেড (লেনদেন স্থগিত) হয়ে গেছে। এর মধ্যে তিনটি কোম্পানি রয়েছে ‘জেড’ ক্যাটাগরিভুক্ত।
হল্টেড হওয়া ৬ কোম্পানি হলো— রংপুর ফাউন্ড্রি, এটলাস বাংলাদেশ, মিডল্যান্ড ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স, রেনউইক যজ্ঞেস্বর, এবং ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড।
এর মধ্যে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো— এটলাস বাংলাদেশ, ফারইস্ট ফাইন্যান্স এবং রেনউইক যজ্ঞেস্বর অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
এটলাস বাংলাদেশ:
আজ কোম্পানিটির লেনদেন শুরু হয় ৪৯ টাকা ৩০ পয়সা দরে। লেনদেন শুরুর পরপরই শেয়ারদর বেড়ে দিনের সর্বোচ্চ ৫৪ টাকা ৭০ পয়সায় পৌঁছায় এবং সেখানেই লেনদেন হল্টেড হয়ে যায়। মাত্র ১০ কার্যদিবস আগে, ২৪ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ৫০ টাকা ৫০ পয়সা। এই সময়ের মধ্যে দর বেড়েছে ৪ টাকা ২০ পয়সা।
ফারইস্ট ফাইন্যান্স:
আজকের শুরুতে শেয়ারদর ছিল ৩ টাকা ৩০ পয়সা। লেনদেনের একপর্যায়ে এটি বেড়ে দাঁড়ায় ৩ টাকা ৫০ পয়সায়, যা সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা। দশ কার্যদিবস আগে কোম্পানিটির দর ছিল ৩ টাকা ২০ পয়সা। অর্থাৎ, এই সময়ের ব্যবধানে দর বেড়েছে ৩০ পয়সা।
রেনউইক যজ্ঞেস্বর:
কোম্পানিটির শেয়ারদর দিন শুরু হয়েছিল ৬৩২ টাকা ৮০ পয়সা থেকে। প্রথম ঘণ্টার মধ্যেই দর বেড়ে ৭৭৬ টাকা ২০ পয়সায় গিয়ে ঠেকে এবং সেখানেই হল্টেড হয়ে যায়। মাত্র ১০ কর্মদিবসে শেয়ার দর বেড়েছে ১৪৫ টাকা ৪০ পয়সা। ২৪ মার্চ রেনউইকের শেয়ার দর ছিল ৬৩০ টাকা ৮০ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)