ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আরও ২২ কোটি ৩৫ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: দেশের বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং রিজার্ভের ভিত্তি শক্তিশালী করতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কেনা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশের ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ২২ কোটি ৩৫ লাখ (২২৩.৫০ মিলিয়ন) মার্কিন ডলার সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা কেনা হয়েছে, যা ‘কাট-অফ’ রেট হিসেবেও কার্যকর হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
পরিসংখ্যান অনুযায়ী, নতুন বছরের (২০২৬) প্রথম ছয় দিনেই বাজার থেকে মোট ৪১১ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে, চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ৬ জানুয়ারি পর্যন্ত) কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫৪ কোটি ৬৫ লাখ মার্কিন ডলারে, যা প্রায় ৩.৫৫ বিলিয়ন ডলারের সমান।
সংশ্লিষ্টরা মনে করছেন, বাজার থেকে ডলার কেনার এই প্রবণতা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। ব্যাংকগুলোতে ডলারের অতিরিক্ত সরবরাহ থাকায় কেন্দ্রীয় ব্যাংক এই সুযোগ গ্রহণ করছে, যা দীর্ঘমেয়াদে বিনিময় হার স্থিতিশীল রাখতে সহায়ক হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন