ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
রাজধানীতে আজকের কর্মসূচি (৮ জানুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সংগঠনের বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। দিনের উল্লেখযোগ্য কর্মসূচিগুলো নিচে দেওয়া হলো:
ডিএমপি-ডিবি’র সংবাদ সম্মেলন:
বেলা পৌনে ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। ৩ জন চীনা নাগরিককে ৩৬৩টি আইফোন ও বিপুল পরিমাণ আইফোনের খুচরা যন্ত্রাংশসহ গ্রেফতারের বিষয়ে বিস্তারিত তথ্য এই ব্রিফিংয়ে জানানো হবে।
বিজিবি’র শীতবস্ত্র বিতরণ:
অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দুপুর ১২টায় গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন কাঁচা বাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ করবে বিজিবি। ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) ব্যবস্থাপনায় এই কর্মসূচির মাধ্যমে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হবে।
সিজিএস-এর আলোচনা সভা:
সকাল ১০টায় সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) একটি আলোচনা সভার আয়োজন করেছে। ‘অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ও সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার’ শীর্ষক এই সভায় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- টানা পতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে, কার্যকর উদ্যোগের অভাবে তলানীতে বাজার
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার