ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এবার কলকাতা উপ-হাইকমিশনে বাংলাদেশর ভিসা সেবা বন্ধ
নিজস্ব প্রতিবেদক: ভারতের রাজধানী দিল্লি ও ত্রিপুরার আগরতলার পর এবার পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন থেকেও অধিকাংশ ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ।
বুধবার (৭ জানুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
উপ-হাইকমিশন সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে পর্যটকসহ প্রায় সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে ভারতীয় নাগরিকদের জন্য শুধুমাত্র ব্যবসায়িক (বিজনেস) এবং কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা প্রদান প্রক্রিয়া চালু থাকবে। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
কলকাতার উপ-হাইকমিশনের একজন কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া অন্য সব ক্যাটাগরির ভিসা এবং কনস্যুলার সেবা বন্ধ থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ২২ ডিসেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশন, ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও কনস্যুলার ও ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। কলকাতার নতুন এই সিদ্ধান্তের ফলে ভারতের প্রধান সব কেন্দ্র থেকেই বাংলাদেশের ভিসা পাওয়ার সুযোগ সংকুচিত হয়ে এল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর