ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জকসুর ভিপি, জিএস, এজিএস হলেন যারা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই দশক পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। ২১টি পদের বিপরীতে ভিপি, জিএস ও এজিএসসহ মোট ১৬টি পদে জয়লাভ করেছে তারা। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্যানেল ৪টি পদে এবং ১টি সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
বুধবার (৮ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ৫ হাজার ৫৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন শিবিরের মো. রিয়াজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। জেনারেল সেক্রেটারি (জিএস) পদে বড় ব্যবধানে জয় পেয়েছেন আব্দুল আলিম আরিফ; তিনি পেয়েছেন ৫ হাজার ৪৭৫ ভোট। এছাড়া অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে ৫ হাজার ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসুদ রানা।
শিবির সমর্থিত প্যানেল থেকে সম্পাদকীয় পদের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র, শিক্ষা ও গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবেশ, আইন ও মানবাধিকার, আন্তর্জাতিক বিষয়ক, ক্রীড়া এবং সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে জয় এসেছে। এছাড়া ৫টি কার্যনির্বাহী সদস্য পদেও তারা জয়ী হয়েছে।
ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেল থেকে তিনটি সম্পাদকীয় পদ—সাহিত্য ও সংস্কৃতি, পরিবহন এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে জয় পেয়েছে। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে তাদের ১ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদে সব প্যানেলকে হারিয়ে স্বতন্ত্রভাবে জয়ী হয়েছেন জাহিদ হাসান।
উল্লেখ্য, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের প্রতীক্ষিত প্রতিনিধি খুঁজে পেলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?