ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
টিউলিপের বিরুদ্ধে জারি হতে পারে ইন্টারপোলের রেড অ্যালার্ট: ডেইলি মেইল
ডুয়া ডেস্ক: রাজধানীর পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং রেহানার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
এর মধ্যে যুক্তরাজ্যে অবস্থানরত টিউলিপকে আগামী ২৭ এপ্রিলের মধ্যে আত্মসমর্পণ করে জামিন আবেদন করার নির্দেশ দিয়েছেন আদালত। নির্ধারিত সময়ের মধ্যে তিনি হাজির না হলে তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কর্মকর্তা ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে জানিয়েছে।
যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী টিউলিপের বিরুদ্ধে অভিযোগ তিনি হাসিনাকে চাপ দিয়ে তার মা, ভাই ও বোনের জন্য পূর্বাচলে প্লট বাগিয়ে নিয়েছেন।
টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন করা হতে পারে জানিয়ে দুদকের ওই কর্মকর্তা বলেছেন, “যদি অভিযুক্ত টিউলিপ না আসেন এবং আদালতে আত্মসমর্পণ না করেন তাহলে দুদক বাংলাদেশ পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা নেবে।”
ওই কর্মকর্তা আরও বলেন, “যুক্তরাজ্য ১৯২৮ সাল থেকে ইন্টারপোলের একজন সম্মানিত সদস্য হিসেবে রয়েছে। যেহেতু অভিযুক্ত অনুপস্থিত। তাই তাকে একজন পলাতক আসামি হিসেবে বিবেচনা করা হবে। বাংলাদেশও ইন্টারপোলের সদস্য। আমরা তাদের টিউলিপের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করতে বলব।”
তিনি বলেন, “পলাতক আসামি যেন গ্রেপ্তার হয় এবং তাকে যেন প্রত্যর্পণ করা হয় সেটি নিশ্চিত করার দায়িত্ব তার হোস্ট দেশের।”
এদিকে, বাংলাদেশে দায়ের করা মামলাগুলোতে টিউলিপ সিদ্দিকের পক্ষে আইনি লড়াই চালাতে তার আইনজীবীদের আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
যুক্তরাজ্য কি টিউলিপকে বাংলাদেশে প্রত্যর্পণ করবে?বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। বাংলাদেশের নাম যুক্তরাজ্যের ২বি শ্রেণির প্রত্যর্পণ তালিকায় অন্তর্ভুক্ত, যার অর্থ—কাউকে প্রত্যর্পণের আগে সংশ্লিষ্ট ব্রিটিশ মন্ত্রী ও বিচারকদের কাছে সুস্পষ্ট ও গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে হবে। যদি এমন প্রমাণ পাওয়া যায়, তাহলে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে বিচারের জন্য প্রত্যর্পণ করা হতে পারে।
সূত্র: ডেইলি মেইল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’