ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
তালা ভেঙে হলে ঢুকছে শিক্ষার্থীরা, উপাচার্যের পদত্যাগ দাবি
ডুয়া ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থী আন্দোলন। মঙ্গলবার দুপুরে কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা ছয় দফা দাবি থেকে সরে এসে এখন একমাত্র দাবি হিসেবে উপাচার্যের অপসারণ চাইছেন।
লিখিত বিবৃতিতে শিক্ষার্থীরা বলেন, “উপাচার্য শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন বরং উল্টো ইন্টারনেট ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়েছেন। আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দেওয়ার পেছনে তাঁর মদদ রয়েছে। এছাড়া তিনি বহিষ্কারসহ নানা ধরনের দমনমূলক ব্যবস্থা নিয়েছেন। এসব কারণেই আমরা এখন একমাত্র দাবি জানাচ্ছি—বর্তমান উপাচার্য মুহাম্মদ মাছুদের অপসারণ।”
তারা আরও জানান, নতুন উপাচার্যের অধীনে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি তাঁদের।
ঘোষণার পরপরই শিক্ষার্থীরা হলগুলোর সামনে জড়ো হয়ে তালা খুলে হলে প্রবেশ করেন। প্রথমে খান জাহান আলী হলের ফটকের তালা ভেঙে তারা ভেতরে ঢোকেন। পরে একে একে অন্যান্য হলগুলোর তালাও খুলে ফেলা হয়। শিক্ষার্থীদের এই পদক্ষেপে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
একজন আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, “হলে হলে তালা ভাঙছি আমরা। রাস্তায় রক্ত দিয়েছি, হলে ফিরে যেতেই হবে। মামলা, হামলা বা বহিষ্কার দিয়ে আমাদের দাবি-দাওয়া দমন করা যাবে না। কুয়েট ভিসি মাস্ট স্টেপ ডাউন।”
বর্তমানে ক্যাম্পাসজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এবং অবস্থান ছাড়বেন না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)