ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
৫ বছর ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি, জনগণ বলেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ডুয়া ডেস্ক: অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখার কোনো কথা তিনি বলেননি—এই দাবি এসেছে সাধারণ জনগণের পক্ষ থেকে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “নির্বাচন কবে হতে পারে সে বিষয়ে প্রধান উপদেষ্টা আগেই জানিয়েছেন। এর বাইরে আমার বলার কিছু নেই।”
চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠানের আগেরদিন ঘটে যাওয়া হামলার প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, সরকার সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধানের বদলি বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিকের বদলির সঙ্গে মডেল মেঘলা আলম সংক্রান্ত কোনো ঘটনা জড়িত নয়। এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।
পুলিশের লোগো পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, এটি পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে, পোশাক ও অন্যান্য প্রতীকেও পরিবর্তন আনা হচ্ছে।
চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে জাহাঙ্গীর আলম বলেন, “এই প্রথমবারের মতো জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই অংশ নিয়েছে। নিরাপত্তা বাহিনী, গণমাধ্যম ও সাধারণ মানুষের সহযোগিতায় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।”
উল্লেখ্য, এর আগে সুনামগঞ্জে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, “সাধারণ মানুষ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। তারা রাস্তায় আমাকে বলছে, আপনারা আরও ৫ বছর থাকেন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে