ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ সফরে আসছে ভারত, সময়সূচি ঘোষণা করলো বিসিবি
ডুয়া ডেস্ক: চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসবে ভারতীয় জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে সিরিজের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিন ম্যাচের ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে গঠিত এ সফরে ভারতীয় দল ঢাকায় পা রাখবে ১৩ আগস্ট। এরপর ১৭ ও ২০ আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম দুই ওয়ানডে। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ২৩ আগস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
এরপর ২৬ আগস্ট চট্টগ্রামেই মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। বাকি দুই ম্যাচ ফিরিয়ে আনা হয়েছে ঢাকায়—২৯ ও ৩১ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।
উল্লেখযোগ্য বিষয় হলো, এটিই হতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে ভারত-বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।
বিস্তারিত আসছে..
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)