ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
বিসিবিতে অভিযানে দুদক
ডুয়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) টিকিট বিক্রিতে অনিয়ম, কালোবাজারি ও দুর্নীতির অভিযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিন সদস্যের একটি বিশেষ টিম এ অভিযান শুরু করে।
সূত্র জানায়, দুদকের দলটি বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে টিকিট বিক্রির প্রক্রিয়ায় কী ধরনের অনিয়ম হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিপিএলের আয়োজনে দুর্নীতির প্রমাণ খুঁজে বের করতে নথিপত্র পর্যালোচনা করছে দুদক।
এছাড়া বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনকে ঘিরেও কিছু অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধেও দুদক আলাদাভাবে অনুসন্ধান শুরু করেছে বলে জানা গেছে।
দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, যে বা যারাই এই অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকুক সবার বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ