ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থ সহায়তা স্থগিত করলেন ট্রাম্প
ডুয়া ডেস্ক: গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেওয়াদের তালিকা না দেওয়ায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত ২ বিলিয়নেরও বেশি ফেডারেল অর্থ সহায়তা স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার (১১ এপ্রিল) হোয়াইট হাউজ থেকে পাঠানো একটি চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়কে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। সেইসঙ্গে প্রশাসনিক কাঠামো, নিয়োগ এবং ভর্তি পদ্ধতিতে পরিবর্তনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় স্পষ্টভাবে এই চিঠিকে প্রত্যাখ্যান করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেন, “সরকারের এই অনুরোধ আমাদের স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকারকে হুমকির মুখে ফেলেছে। হার্ভার্ড কখনোই ইহুদি বিদ্বেষকে সমর্থন করে না। তবে সরকারের এ ধরনের চাপ গ্রহণযোগ্য নয়।”
হোয়াইট হাউজের মতে, সাম্প্রতিক বছরগুলোতে হার্ভার্ড সরকারের বিনিয়োগের সঠিক ব্যবহার প্রমাণে ব্যর্থ হয়েছে এবং নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রে দুর্বলতা দেখিয়েছে।
উল্লেখ্য, গত মার্চে ট্রাম্প প্রশাসন জানায় ইহুদি বিদ্বেষ দমন ও বিশ্ববিদ্যালয়গুলোর বৈচিত্র্য নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এর অংশ হিসেবেই হার্ভার্ডের বহু বছরের ফেডারেল অনুদান পর্যালোচনা শুরু হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক