ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ই’সরায়েলি মিডিয়ায় ফের বাংলাদেশ প্রসঙ্গ
ডুয়া ডেস্ক: গত ১২ এপ্রিল (শনিবার) ফিলিস্তিনের পক্ষে সমাবেশ করে ইসরায়েলি মিডিয়ার খবরে উঠে আসে বাংলাদেশ। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছবিতে জুতা দিয়ে পেটানোর খবর উঠে আসে দেশটির গণমাধ্যমে। এবার বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহালের নির্দেশ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। তাতে বলা হয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। দেশটিতে ইসরায়েল একটি আলোড়ন সৃষ্টিকারী বিষয়।
আজ সোমবার (১৪ এপ্রিল) ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ঢাকায় ইসরায়েলের বিরুদ্ধে এক লাখ লোকের বিক্ষোভের একদিন পর এই ঘোষণা এলো। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি শেখ হাসিনা সরকারের আমলে লেখাটি সরিয়ে ফেলেছিল কিন্তু ইসরায়েলকে তাদের স্বীকৃতি না দেওয়ার নীতি বজায় রাখে।
প্রতিবেদনে আরও বলা হয়, পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শর্ত পুনর্বহালের মাধ্যমে কার্যকরভাবে বাংলাদেশ নাগরিকদের ইসরায়েল ভ্রমণে বাধা দিচ্ছে।
এর আগে বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা থাকত- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল।’ অর্থাৎ এই পাসপোর্ট ইসরায়েল ব্যতীত পৃথিবীর সব দেশের জন্য বৈধ বা এই পাসপোর্ট নিয়ে ইসরায়েল ছাড়া পৃথিবীর যেকোনো দেশে যাওয়া যাবে।
কিন্তু ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে ২০২০ সালে দেশে নতুন ই-পাসপোর্টে এই বাক্যটি পরিবর্তন করে লেখা হয় : ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিস অব দ্য ওয়ার্ল্ড।’ অর্থাৎ ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দ দুটি বাদ দেওয়া হয়।এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি।
গত ৭ এপ্রিল তারিখে উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি প্রজ্ঞাপনে আগের লেখা ফিরিয়ে আনার তথ্য জানা যায়। রোববার (১৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন নীলিমা আফরোজ।
উপসচিব নীলিমা আফরোজের সই করা ওই আদেশে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ