ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
কারাগারে বন্দিদের জন্য পান্তা-ইলিশের আয়োজন
ডুয়া ডেস্ক : নতুন বছরের প্রথম দিনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য আয়োজন করা হয়েছে বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের ভোজ। বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল সকালে এই বিশেষ আয়োজন করা হয় কারা অধিদপ্তরের নির্দেশনায়। প্রায় পাঁচ হাজার বন্দির ইলিশের চাহিদা মেটাতে ব্যবহৃত হয়েছে ২৫০ কেজি ইলিশ মাছ।
চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শুধু সকালের খাবারেই নয়, দুপুরে বন্দিদের পরিবেশন করা হবে পোলাও, মুরগির মাংস, ডাল, পান-সুপারি এবং মিষ্টান্ন।
উৎসবমুখর পরিবেশে বন্দিদের জন্য ছিল সাংস্কৃতিক আয়োজনও। এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন কারাবন্দি শিল্পীদের পাশাপাশি বাইরের সংগীতশিল্পীরাও। গান, আবৃত্তি ও নানা পরিবেশনায় কারাগারজুড়ে বইছিল উৎসবের আমেজ।
জানা গেছে, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কারা অধিদপ্তর ১০ এপ্রিল দেশের সব কারাগারে উন্নতমানের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের নির্দেশনা দেয়। এই নির্দেশনার আলোকে সকালে ইলিশ-পান্তা এবং দুপুরে পোলাও-মাংসের আয়োজনসহ সার্বিক আয়োজন করা হয়।
এই ব্যতিক্রমী উদ্যোগে বন্দিরা যেমন একদিনের জন্য হলেও আনন্দ ও উৎসবের স্বাদ পাচ্ছেন, তেমনি কারাগারের পরিবেশ হয়ে উঠেছে আরও মানবিক ও প্রাণবন্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা