ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
বৈশাখী উৎসবে বিদেশি পর্যটকদের উচ্ছ্বাস
ডুয়া ডেস্ক : পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীজুড়ে চলছে উৎসবের আমেজ। নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২। চারুকলার শোভাযাত্রা ঘিরে বর্ণিল এই উৎসবে মেতে উঠেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শিশু, তরুণ, যুবক, এমনকি বয়স্করাও অংশ নিচ্ছেন এই আনন্দঘন আয়োজনে।
দেশীয় নাগরিকদের পাশাপাশি নববর্ষের এই আয়োজনে শামিল হয়েছেন বিভিন্ন দেশের শিক্ষার্থী ও পর্যটকরাও।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া ঐতিহ্যবাহী আনন্দ শোভাযাত্রায় অংশ নেন জাপান, ফ্রান্স, রাশিয়া ও জার্মানিসহ আরও কয়েকটি দেশের অতিথিরা।
কারও গলায় বাঁশি, কেউবা বাঙালিয়ানায় লাল-সাদা সাজে রঙিন, মুখে হাসি আর চোখে মুগ্ধতা—সব মিলিয়ে এক ভিন্ন মাত্রা পেয়েছে এবারের বর্ষবরণ।
রাশিয়া থেকে আসা এক পর্যটক বলেন, “এটি আমার জীবনের সবচেয়ে অসাধারণ কালচারাল এক্সপেরিয়েন্স। শুভ নববর্ষ।”
এক ফরাসি নাগরিক জানান, “বাঙালি সংস্কৃতির এমন উদযাপন দেখে আমি অভিভূত। অভিজ্ঞতাটা সত্যিই অসাধারণ।”
শোভাযাত্রায় অংশ নিয়েছে ২৮টি জাতিগোষ্ঠী, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণির মানুষ। এবারকার আনন্দ শোভাযাত্রায় ছিল ৭টি বড় মোটিফ, ৭টি মাঝারি মোটিফ ও ৭টি ছোট মোটিফ—যা বর্ণে ও সৃষ্টিতে ফুটিয়ে তুলেছে বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের