ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
নববর্ষের শুভেচ্ছা জানালেন মাঠের তারকারা
ডুয়া ডেস্ক: আজ পহেলা বৈশাখ, বাংলা ১৪৩২ সালের প্রথম দিন। নতুন বছরকে বরণ করে নিতে বাঙালির ঘরে ঘরে উৎসবের আমেজ। চিরায়ত সংস্কৃতির ধারায় নানা আয়োজনে মুখর বাংলাদেশ। এই বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের তারকারা।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, "আনন্দ, উন্নতি ও শুভকামনার বার্তা নিয়ে নতুন বছরের সূচনায় ভরে উঠুক সকলের জীবন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।"
এদিকে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া নববর্ষ উপলক্ষে সতীর্থদের সঙ্গে একটি র্যালির ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, "শুভ নববর্ষ। পহেলা বৈশাখ।" সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের লাল-সবুজ পতাকা।
শুভেচবার তালিকায় ছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও। নিজেদের অফিসিয়াল পেইজে জামাল ভূঁইয়ার সেই ছবিটি পোস্ট করে ফিফা লিখেছে, "আইলো আইলো আইলো রে, রঙ্গে ভরা বৈশাখ আবার আইলো রে।" ফিফার এই পোস্ট শেয়ার করে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মনও।
নতুন বছর সবার জীবনে বয়ে আনুক শান্তি, আনন্দ আর সাফল্য—এমনটাই কামনা তারকাদের শুভেচ্ছাবার্তায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)