ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
আসন শূন্য রয়েছে চুয়েটে, ভর্তিচ্ছুদের করণীয়
ডুয়া ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে লেভেল-১ স্নাতক কোর্সে কিছু আসন শূন্য রয়েছে। এ সকল আসন পূরণে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ অপেক্ষমাণ শিক্ষার্থীদের ডাকা হয়েছে।
ভর্তি কার্যক্রম চলবে ২৩ এপ্রিল ২০২৫ পর্যন্ত বা যতক্ষণ আসন খালি থাকবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে (https://admissioncuet.ac.bd) প্রকাশ করা হয়েছে।
ভর্তির সময়সূচি ও নির্দেশনা:
ভর্তি তারিখ: ২৩ এপ্রিল ২০২৫ (বুধবার)
সময়: সকাল ৯:৩০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত
স্থান: চুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়াম
যাদের ডাকা হয়েছে:
ইঞ্জিনিয়ারিং এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ: মেধাক্রম ১৫০১ থেকে ২৫০০
স্থাপত্য বিভাগ: মেধাক্রম ১০১ থেকে ১৫০
ভর্তি প্রক্রিয়া:
১. উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে আসন খালি থাকা সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে। ২. প্রার্থী সংখ্যা বেশি হলে অপেক্ষমাণ তালিকা তৈরি করা হবে এবং ভবিষ্যতে আসন খালি হলে সেখান থেকে ডাকা হবে।
প্রার্থীদের করণীয়:
https://admissioncuet.ac.bd - এই ওয়েবসাইটে Login করে ‘Online Choice Form’ এবং অন্যান্য প্রয়োজনীয় ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। পূর্বে ‘Online Choice Form’ না পূরণ করলে ভর্তি দিনে সেটি পূরণের সুযোগ থাকবে। সনদ যাচাইয়ের পর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ২৪ এপ্রিল সকালে বিভাগ বরাদ্দের পর ভর্তি ফি ১৮,৫০০ টাকা সোনালী ব্যাংক, চুয়েট শাখায় জমা দিতে হবে। চাইলে স্বাস্থ্য পরীক্ষার দিনেই অনুমতি সাপেক্ষে ফি জমা দেওয়া যাবে।
ভর্তির সময় সঙ্গে আনতে হবে যেসব কাগজপত্র:
১. এসএসসি বা সমমান পরীক্ষার মূল সনদ
২. এসএসসি গ্রেডশীটের মূল কপি
৩. এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি
৪. এইচএসসি গ্রেডশীটের মূল কপি
৫. কলেজ প্রধান প্রদত্ত প্রশংসাপত্র (মূল কপি)
৬. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি
৭. ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (স্বাক্ষরযুক্ত)
উপজাতি বা সংরক্ষিত আসনে আবেদনকারীদের জন্য:
১. জেলা প্রশাসক/স্থানীয় জনপ্রতিনিধির এবং উপজাতীয় মোড়লের মূল সনদপত্র
২. কলেজ অধ্যক্ষের পক্ষ থেকে উপজাতীয়তার প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ