ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শোভাযাত্রায় ফ্যাসিস্টের মুখাবয়ব ও ‘পানি লাগবে পানি’
ডুয়া ডেস্ক: বর্ষবরণ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অন্যান্য বছরের মতো এবারও রঙিন মুখোশ, চিত্রকর্ম ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারদিকে। তবে এবারের শোভাযাত্রায় একটি বিশেষ মুখাবয়ব ও বার্তা বিশেষভাবে নজর কাড়ে—ফ্যাসিস্টের মুখাবয়ব ও 'পানি লাগবে পানি' মোটিফ।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ। শোভাযাত্রাটি শাহবাগ মোড়, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর ঘুরে আবার চারুকলায় গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় দেখা যায়, আগে তৈরি করা ফ্যাসিস্টের মুখাবয়বটি পুড়িয়ে ফেলার পর নতুন করে ককশিট দিয়ে তৈরি করা হয়েছে আরেকটি মুখাবয়ব। এছাড়া, জুলাই আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধকে স্মরণ করে 'পানি লাগবে পানি' প্রতীকও প্রদর্শিত হয়। এই প্রতীকের সঙ্গে উৎসব অংশগ্রহণকারীদের অনেককেই ছবি তুলতে দেখা গেছে।
নববর্ষ ঘিরে সারাদেশেই নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, সাইবার নিরাপত্তাসহ সব দিকেই নজরদারি বাড়ানো হয়েছে যেন উৎসব নির্বিঘ্নে উপভোগ করতে পারেন সবাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে