ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
আনন্দ শোভাযাত্রাকে ঘিরে ডিএমপির নির্দেশনা
ডুয়া নিউজ: পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে উৎসবমুখর পরিবেশে আনন্দ শোভাযাত্রা সফলভাবে উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে।
আজ শনিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহ্যবাহী এই শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ইউটার্ন করে টিএসসি, শিববাড়ী ক্রসিং, রোমানা ক্রসিং, দোয়েল চত্বর ঘুরে আবার চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে।
আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য প্রস্তাবিত রুটসমূহ:
১. ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে শাহবাগ মোড় হয়ে ডানে কাঁটাবন ক্রসিং, নীলক্ষেত মোড় পেরিয়ে ভিসি বাংলো মোড়ে আসা যাবে।২. নিউমার্কেট থেকে আসা অংশগ্রহণকারীরা নীলক্ষেত হয়ে ভিসি বাংলো মোড়ে পৌঁছাতে পারবেন।৩. পলাশী থেকে আগতরা পলাশী মোড় হয়ে নীলক্ষেত থেকে ডানে ভিসি বাংলো মোড়ে সংযুক্ত হতে পারবেন।৪. চাঁনখারপুল ও বকশী বাজার এলাকা থেকে আগতরা পলাশী মোড় হয়ে নীলক্ষেত ও পরে ডানে মোড় নিয়ে ডিসি বাংলো মোড়ে পৌঁছাতে পারবেন।
ডিএমপি জানিয়েছে, পহেলা বৈশাখ একটি সার্বজনীন উৎসব। এটি আনন্দঘন ও নিরাপদভাবে উদযাপনের জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।
এর আগে, উৎসব উপলক্ষে এক সমন্বয় সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, প্রতিবছরের মতো এবারও নগরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সুষ্ঠুভাবে পহেলা বৈশাখ উদযাপনে ডিএমপি বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।
সব মিলিয়ে, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুত রাজধানী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস