ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তুরস্কের অ্যারোস্পেস প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক
ডুয়া নিউজ: তুরস্কের অ্যারোস্পেসের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমেত ডেমিরোগ্লুর সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ শনিবার (১২ এপ্রিল) তুরস্কে ‘আন্টালিয়া কূটনৈতিক ফোরামের’ ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তুর্কি অ্যারোস্পেসের সভাপতিকে জানান, বাংলাদেশের মহাকাশ প্রযুক্তিতে একটি নির্ভরযোগ্য অংশীদার প্রয়োজন। বাংলাদেশ ও তুরস্ক যদি একে অপরের সঙ্গে সহযোগিতা করে তবে তা উভয়ের জন্যই লাভজনক হবে। উভয়পক্ষ বাংলাদেশে বিনিয়োগ অন্বেষণ এবং মানবসম্পদ উন্নয়নের জন্য সংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।’
পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে মহাকাশ প্রযুক্তিতে বিদ্যমান সম্ভাবনা ও ভবিষ্যৎ সহযোগিতা অনুসন্ধানের উদ্দেশ্যে সিইওর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে সম্মত হয়েছে।
বৈঠকে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমও উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত