ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস দোকনে
ডুয়া নিউজ: ফেনীর ফুলগাজীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা দোকানে ঢুকে পড়েছে। এ ঘটনায় তাসনিম উদ্দিন (১৫) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আজ শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফুলগাজীর কলাবাগান এলাকায় ফেনী-বিলোনিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসিন ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের মধ্যম বাশুড়া গ্রামের বাসিন্দা বেলাল হোসেনের ছেলে। স্থানীয় ফুলগাজী পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
আহতদের মধ্যে রয়েছেন—পরশুরাম উপজেলার আম্বিয়া বেগম, জয়নাল আবেদীন, দাগনভূঞা উপজেলার বেলাল হোসেন এবং ভোলা জেলার নাছির উদ্দীন। তারা ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আহত অপর একজনের পরিচয় এখনও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ‘আজ সকালে ফেনী থেকে পরশুরামের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের চালক ফুলগাজীর কলাবাগানে এসে নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি পথচারী এক শিক্ষার্থীকে চাপা দিয়ে সড়কের পাশের দোকানঘরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে শিক্ষার্থী তাসিন উদ্দিনের মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলে ভেতরে থাকা অন্তত পাঁচ যাত্রী আহত হন। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।’
এ বিষয়ে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, “পুলিশ নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত