ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
‘থেমে যাবে না নববর্ষের শোভাযাত্রা’
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানোর ঘটনায় শোভাযাত্রা নিয়ে তৈরি হয়েছে সংশয়। এমন গুঞ্জনের জবাবে অনুষদের সহকারী প্রক্টর মো. ইসরাফিল প্রাং বলেন, ফ্যাসিবাদী শক্তির জন্য আমাদের শোভাযাত্রা থেমে যাবে না, শোভাযাত্রা হবেই।
শনিবার (১২ এপ্রিল) এ কথা বলেন তিনি। একজন মুখোশধারী ব্যক্তি এই আগুন লাগিয়েছে বলে জানান ইসরাফিল প্রাং।
তিনি বলেন, আমাদের সভা এখনো চলমান। সিসিটিভি ফুটেজ আরো যাচাই-বাছাই চলছে। এরপর বিস্তারিত জানানো হবে।
এর আগে শনিবার ভোর পাঁচটার দিকে ফ্যাসিবাদের মুখাকৃতি ও পায়রার মোটিভে আগুন দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ সকালে বলেন, 'ভোর চারটা থেকে পাঁচটার ভেতরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় দায়িত্বরত প্রক্টরিয়াল টিমের দুই সদস্য নামাযে গিয়েছেন। এ ছাড়া দারোয়ান ঘুমে ছিলেন। ফলে আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি।'
তিনি জানান, 'আমরা অনুমান করছি কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে। আবার তা নাও হতে পারে। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা ছিল। ক্যামেরার পাসোওয়ার্ড ভুলে যাওয়ায় এখনো ফুটেজ দেখা সম্ভব হয়নি। য়বে ভিন্নভাবে এ ফুটেজ দেখার চেষ্টা চলছে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের