ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
‘বাংলাদেশ হবে বিনিয়োগের স্বর্গরাজ্য’
ডুয়া ডেস্ক: চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুসংবাদ দিল বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। তারা প্রতিশ্রুতি দিয়েছে—নীতির ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা হবে, যাতে বাংলাদেশ হয়ে উঠতে পারে বিনিয়োগবান্ধব একটি রাষ্ট্র।
সম্মেলনের আয়োজক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, সম্মেলনে অংশ নেওয়া প্রায় ৫০০ বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে নিয়মিত ফলো-আপ করা হবে, যেন তাদের আগ্রহকে কার্যকর বিনিয়োগে রূপান্তর করা যায়।
সম্মেলনের শেষ দিনেও অনুষ্ঠিত হয় একাধিক সেমিনার। তৈরি পোশাক ও বস্ত্র খাত, যা বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস, তা নিয়ে এক সেমিনারে উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন বিদেশি বিনিয়োগকারীরা। ডিজিটাল অর্থনীতিকে ঘিরে আয়োজিত আরেকটি সেমিনারে উঠে আসে প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের নানা সম্ভাবনা।
প্রথমবারের মতো এ সম্মেলনে অংশ নেয় দেশের বিভিন্ন রাজনৈতিক দল। তারা তুলে ধরে নিজেদের ভবিষ্যৎ অর্থনৈতিক নীতি ও কৌশল।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন,
"আমাদের নীতির ধারাবাহিকতা নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের নিশ্চয়তা রয়েছে। কারণ সরকারে যেই থাকুক না কেন, রাষ্ট্রের নীতিতে স্থিতিশীলতা বজায় থাকবে—এটা আমরা নিশ্চিত করছি।"
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন বলেন,
"আমরা এমন একটি রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে চাই, যেখানে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা থাকবে এবং বাংলাদেশ একটি টেকসই রাষ্ট্রে পরিণত হবে।"
বিনিয়োগবান্ধব পরিবেশ গঠনে এমন রাজনৈতিক সদিচ্ছা বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছে—যা ভবিষ্যতে বাংলাদেশকে সত্যিকারের ‘বিনিয়োগের স্বর্গরাজ্য’ হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত