ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই: সেলিমা রহমান
ডুয়া ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বিশেষ কাউন্সিলে তিনি এ কথা বলেন।
এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘অত্যন্ত গুণী ব্যক্তি’ আখ্যা দিয়ে তিনি বলেন, বিএনপি তার ওপর আস্থা রাখে। আশা করি তিনি তার প্রতিশ্রুতি রাখবেন এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের আয়োজন করবেন।
সেলিমা রহমান বলেন, মানুষ গণতন্ত্র চায়। এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে অবশ্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে। বিএনপি নির্বাচনের ভয় পায় না, এমনকি বিরোধীদলে থাকলেও ভয় পায় না।
তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি নির্বাচনের কথা বলছে না। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই ভোটের কথা বলা হচ্ছে। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতেই নির্বাচন প্রয়োজন।
তিনি আরও বলেন, নির্বাচিত সরকার এলে দেশের অস্থিতিশীলতা দূর হবে। বর্তমানে যেসব ষড়যন্ত্র হচ্ছে, তা প্রতিহত করা সম্ভব হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক