ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ঢাবিতে স্নাতক গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশ গণিত সমিতি- এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন ১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৪’-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন। পরে উপাচার্যের নেতৃত্বে গণিত ভবন থেকে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
জানা যায়, ঢাকার দুই সিটি কর্পোরেশন এবং ৬টি বিভাগ থেকে আঞ্চলিক পর্বের প্রতিযোগিতায় বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক পর্যায়ের ৮৩জন শিক্ষার্থী অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন।
চূড়ান্ত পর্বে বিজয়ী ১০জন হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফওজিয়া আফিয়া ইসলাম ও মো.সবুজ রানা সোহাগ,বুয়েটের শিক্ষার্থী মো. জিম মিম সিদ্দিক সৌধ, অনিন্দ্য বিশ্বাস , তাহজিব হোসেন খান, মো. আশারুল ইসলাম ফাহিম ও ফাহিম মুহতামিম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. গোলাম মুসাব্বির জয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি’র শিক্ষার্থী আহনাফ মারজুকএবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সুমন।
উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, গণিত আমাদের চিন্তাশক্তি ও যুক্তিকে ক্ষুরধার করে। এর নিজস্ব একটি ভাষা রয়েছে। এই ভাষা আয়ত্ত করতে গণিত চর্চা অব্যাহত রাখতে হবে। গণিতের জ্ঞান পারিবারিক, সামাজিক ও কর্মজীবনে সবসময় কাজে লাগবে। তিনি আরও বলেন, এই অলিম্পিয়াডের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সম্মিলন ঘটেছে। সকলের মধ্যে ঐক্য গড়ে তুলতে এধরনের আয়োজন কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ গণিত সমিতির সভাপতি এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের গণিত ভীতি কাটাতে গণিতের চর্চা বাড়াতে হবে। এক্ষেত্রে এই অলিম্পিয়াড কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সালাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম. নুরুল আলম এবং ১৫তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনিরুল আলম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস