ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মহাকাশ যাত্রায় বাংলাদেশ, পাশে থাকবে যুক্তরাষ্ট্র
ডুয়া ডেস্ক : বিশ্ব মহাকাশ অভিযানে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ নিল বাংলাদেশ। বিশ্বের ৫৪তম দেশ হিসেবে নাসার নেতৃত্বে গঠিত আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। এই চুক্তিতে স্বাক্ষরের পরই বাংলাদেশকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে তারা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, ৮ এপ্রিল ২০২৫ সালের বিনিয়োগ সম্মেলনে আর্টেমিস চুক্তিতে বাংলাদেশের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন।
যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশ মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের স্বপ্নে যুক্ত হলো। এ চুক্তিতে যুক্ত হয়ে বাংলাদেশ প্রমাণ করেছে, তারা বৈশ্বিক অগ্রগতির অংশ হতে চায় এবং বিজ্ঞান ও প্রযুক্তির নতুন দিগন্তে পা রাখতে প্রস্তুত।
বিবৃতিতে আরও বলা হয়, গত ৫০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী ও টেকসই সম্পর্ক গড়ে উঠেছে। আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক অগ্রগতি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উন্নয়নের জন্য এই সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
প্রসঙ্গত, ২০২০ সালে যুক্তরাষ্ট্র ও আরও সাতটি দেশ মিলে আর্টেমিস চুক্তির সূচনা করে। চুক্তিটির লক্ষ্য হলো, মহাকাশে শান্তিপূর্ণ সহযোগিতা, নিরাপত্তা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)