ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
একাদশের বিষয়-গ্রুপ পরিবর্তন ও ভর্তি বাতিল কার্যক্রম শুরু ২৯ ডিসেম্বর
ডুয়া নিউজ: ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির পড়া শিক্ষার্থীদের বিষয় ও গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম শুরু হবে আগামী ২৯ ডিসেম্বর। এ কার্যক্রম চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এর ফি নির্ধারণ করবে শিক্ষার্থীদের নিজ-নিজ শিক্ষা বোর্ড। সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এমন নির্দেশনা পাঠানো হয়েছে।
গতকাল রবিবার (২২ ডিসেম্বর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বিষয় পরিবর্তন, বিভাগ পরিবর্তন ও ভর্তি বাতিল কার্যক্রমের ফি স্ব স্ব বোর্ড নির্ধারণ করবে। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য নিজ কলেজে আবেদন করবে। কলেজগুলো এই আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত ফি দেয়া সাপেক্ষে ভর্তি ওয়েবসাইট (https://www.xiclassadmission.gov.bd) এর কলেজ লগইন প্যানেলে কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নির্দেশিকা অনুসরণ করে বিষয় ও গ্রুপ পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। বর্ণিত কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই। একাদশ শ্রেণির অনলাইন টিসি ও বিটিসি কার্যক্রমের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া