ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
৪৬ তম লিখিত পরীক্ষার একমাসের মধ্যে ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি
ডুয়া প্রতিবেদক: চলমান বিসিএসগুলোর জট নিরসনে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সরকারি কর্ম কমিশন চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। তার মধ্যে অন্যতম হলো ৪৬ তম লিখিত পরীক্ষা সম্পন্নের পর একমাসের মধ্যে ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করা।
বৃহস্পতিবার এনসিপির পক্ষ থেকে বিসিএস জট নিরসনের বিভিন্ন দাবি জানানোর পর তিনি এ আশ্বাস দেন। এসময় এক বছরের মধ্যে এক বিসিএস আয়োজনের পরিকল্পনার কথা জানান তিনি।
এনসিপির দাবিগুলো হলো- জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ৪৪ তম বিসিএসের সকল ভাইভা সম্পন্ন করে ৩০ জুনের মধ্যে ৪৪ তম এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে হবে; ৪৫ তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল জুনের ৩০ তারিখের মধ্যে ঘোষণা করতে হবে এবং ২০২৫ সালের মধ্যেই ৪৫ তম বিসিএসের চূড়ান্ত ফলাফল সম্পন্ন করতে হবে; জুনের শেষ সপ্তাহ অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে ৪৬ তম বিসিএসের লিখিত শুরু করতে হবে। এই সময়কালের মধ্যে সম্ভব না হলে জুলাইয়ের শেষ সপ্তাহ অথবা আগস্টের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা শুরু করতে হবে। শিক্ষার্থীদের প্রস্তুতি গ্রহণ ও মানসিক স্বাস্থ্য বিবেচনায় বিসিএস লিখিত ও ভাইভার মধ্যে ন্যূনতম গ্যাপ থাকা বাঞ্ছনীয়; ৪৬ তম লিখিত পরীক্ষা সম্পন্নের পর একমাসের মধ্যে ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নিতে হবে।
এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। তিনি বলেন, আমরা এসব বিষয়ে ভাবছি। দ্রুত পরিকল্পনা করে জট নিরসনে এই কাজগুলো আমরা করব। একইসঙ্গে এক বছরে এক বিসিএসের দিকেও আমরা যাচ্ছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর
- প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে চাকরি, বেতন ২,২৭০০০ টাকা