ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
ডুয়া নিউজ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নাগর ভিটা সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে বড়পলাশবাড়ী ইউনিয়নের নাগর ভিটা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটক দুই যুবক হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার মাশানডাঙ্গী কলোনি এলাকার জাহিদুর রহমানের ছেলে মো. আব্দুল হামিদ (৩২) এবং তসলিম উদ্দিনের ছেলে মো. ইব্রাহিম (৪৫)।
স্থানীয়রা জানান, আজ (বৃহস্পতিবার) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের নাগর ভিটা মেইন সীমান্ত পিলারের আশপাশ থেকে বাংলাদেশি দুই যুবক আব্দুল হামিদ ও ইব্রাহিমকে আটক করে নিয়ে যায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর তিনগাঁও ক্যাম্প বিএসএফ।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার তদন্তকারী কর্মকর্তা (ওসি) দিবাকর অধিকারী। তিনি বলেন,“ সকালে জানতে পারি বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের দুই যুবককে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে আমাদের এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি।”
এ বিষয়ে জানতে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মেদের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)