ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ দিচ্ছে নটিংহাম বিশ্ববিদ্যালয়
যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। ‘নটিংহাম ডেভেলপিং সলিউশন স্কলারশিপ’-এর আওতায় বাংলাদেশ, ভারত, আফ্রিকা বা কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ২০২৫ সালের ১৬ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।
নটিংহাম বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের নটিংহামে অবস্থিত একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৮৮১ সালে নটিংহাম বিশ্ববিদ্যালয় কলেজ নামে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। পরে ১৯৪৮ সালে রাজকীয় চার্টারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। নটিংহামের প্রধান ক্যাম্পাস (বিশ্ববিদ্যালয় পার্ক) ও টিচিং হাসপাতাল (কুইন্স মেডিক্যাল সেন্টার) নটিংহাম শহরের বহির্ভাগে অবস্থিত।
যুক্তরাজ্যের নটিংহামশায়ার ও ডার্বিশায়ারে বিশ্ববিদ্যালয়টির অসংখ্য ছোট ক্যাম্পাস ও সাইট রয়েছে। এছাড়া যুক্তরাজ্যের বাইরে মালয়েশিয়ার সেমেনিয়াহ ও চীনের নিংবোতেও এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে। নটিংহামে পাঁচটি অনুষদ রয়েছে, যার মধ্যে পঞ্চাশের অধিক বিদ্যালয়, বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্র রয়েছে।
যেসব বিষয় বা অনুষদে স্নাতকোত্তর করা যাবে—
প্রকৌশল অনুষদ;
মেডিসিন ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ;
বিজ্ঞান অনুষদ;
সামাজিক বিজ্ঞান অনুষদ;
সুযোগ-সুবিধা—
এই স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণ বা অর্ধেক মওকুফ করা হবে;
যেসব দেশ আবেদন করতে পারবে—
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, মালয়েশিয়া, আফ্রিকা (সব জাতি), অ্যাঙ্গুলা, এন্টিগা ও বারমুডা, বারবাডোজ, বেলিজ, বারমুডা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ব্রুনেই, কেম্যান আইল্যান্ডস, ডোমিনিকা, ফকল্যান্ড আইল্যান্ডস, ফিজি, জিব্রাল্টার, গ্রানাডা, গায়ানা, জামাইকা, পাপুয়া নিউগিনি, কিরিবাতি, মন্টসেরাত, নাউরু, পিটকেইন আইল্যান্ডস, সামোয়া, সোলোমন আইল্যান্ডস, সেন্ট হেলেনা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস, টোংগা, ত্রিনিদাদ ও টোবাগো, ট্রিসটান দা কুনহা, তুর্ক ও কেইকস আইল্যান্ডস, টুভালু এবং ভানুয়াতু।
আবেদনের যোগ্যতা—
উপরে ওপরে উল্লেখিত দেশের নাগরিক হতে হবে;
আন্তর্জাতিক ও নতুন শিক্ষার্থী হতে হবে;
স্কলারশিপে আবেদন করতে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে;
নটিংহাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী বা সেখান থেকে স্নাতক করা কেউ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ এপ্রিল ২০২৫;
আবেদন করবেন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এইলিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতেএই লিংকে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে