ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্র-সৌদি দূতাবাসে জবি শিক্ষক-শিক্ষার্থীদের স্মারকলিপি
ডুয়া নিউজ: ফিলিস্তিনের অধিকৃত গাজায় ইসরায়েলি গণহত্যা ও যুদ্ধ বন্ধের সমর্থনে যুক্তরাষ্ট্র, সৌদি দূতাবাস ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি শেষ করে স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বিলাল হোসাইনের নেতৃত্বে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।
এ সময় ড. বিলাল হোসেন বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী প্রতিনিধিগণ গাজায় ইসরায়েলি বাহিনী কর্তৃক গণহত্যা বন্ধ করা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ চারটি দাবি দিয়ে আমরা যুক্তরাষ্ট্র এবং সৌদি দূতাবাসে স্মারকলিপি দিয়েছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশি পাসপোর্টে একসেপ্ট ইসরায়েল পুনঃপ্রতিষ্ঠাসহ সাতটি দাবি সম্বলিত একটি স্মারকলিপি আমরা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বরাবর জমা দিয়েছি। আশা করি বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রদেয় স্মারকলিপির দাবিগুলো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ সময় জবি শিক্ষকসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)