ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
স্ত্রীকে নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন স্ট্যাটাস
ডুয়া ডেস্ক: বর্তমানে স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তাঁর স্ত্রীর চিকিৎসা চলছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে স্ত্রীকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি।
স্ট্যাটাসে তিনি শেয়ার করেছেন স্ত্রীর প্রথম রোগ ধরা পড়ার সময়কার মানসিক অবস্থা, অস্ত্রোপচারের দিনগুলো এবং সেই সময় নিজের কারাবন্দি অবস্থার কথাও। পাশাপাশি দিয়েছেন একটি আশার খবরও।
মির্জা ফখরুল লিখেছেন:
"২০২২ সালের ডিসেম্বরে আমার স্ত্রীর অসুস্থতা ধরা পড়লে মনে হয়েছিল পৃথিবী যেন আমার ওপর ভেঙে পড়েছে। সে শুধু আমার জীবনসঙ্গী নয় বরং আমাদের পুরো পরিবারের মূল স্তম্ভ। আমি দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই।
কিন্তু ঠিক অস্ত্রোপচারের আগের দিন ভোর ৩টায়, আওয়ামী লীগের পুলিশ বাহিনী আমাকে বাড়ি থেকে তুলে নেয়। আমার মেয়ে দৌড়ে ছুটে যায় ঢাকায়।
অস্ত্রোপচারের সময় আমি কারাগারে বন্দি ছিলাম। হাসপাতালে তখন ছিলেন শুধু আমার মেয়ে আর ডা. জাহিদ। ভারপ্রাপ্ত চেয়ারপারসনসহ আমার ভাইবোনেরা ফোনে খোঁজখবর নিচ্ছিলেন।
আমার স্ত্রী অসম্ভব ধৈর্য ও হাসিমুখে সবকিছু মোকাবিলা করেছে—শুধু কঠিন চিকিৎসার বছরগুলোই নয়, গত প্রায় ৫০ বছর ধরে পারিবারিকভাবে আমাদের যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, সেগুলোও।
আলহামদুলিল্লাহ, আজ সিঙ্গাপুরে তাঁর চিকিৎসক জানিয়েছেন যে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই আছে। তবে আগামী ছয় মাসের মধ্যে আবারও চেকআপের জন্য এখানে আসতে হবে।
আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।"
উল্লেখ্য, উন্নত চিকিৎসার উদ্দেশ্যে গত ৬ এপ্রিল স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের