ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
নির্বাচন কমিশন ভবনের সামনে চাকরিপ্রার্থীদের অবস্থান
ডুয়া ডেস্ক: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে অবস্থান নিয়েছেন একদল চাকরিপ্রার্থী। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে তাঁরা এই কর্মসূচি শুরু করেন।
চাকরিপ্রার্থীরা জানান, পিএসসি চেয়ারম্যান পরীক্ষার সময় পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নিতে তিন দিনের সময় চেয়েছিলেন। এরই মধ্যে দুই দিন কেটে গেছে আর আগামীকাল শুক্রবার। তাই আজকের মধ্যেই পরিষ্কার সিদ্ধান্ত জানতে চেয়ে তাঁরা অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম বলেন, “চাকরিপ্রার্থীদের সমস্যা আমরা গুরুত্ব সহকারে পর্যালোচনা করছি। তাঁদের কথা শোনা হবে।”
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গণমাধ্যমকে জানান, “দুপুর থেকে একদল চাকরিপ্রার্থী নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছেন এবং বক্তব্য দিচ্ছেন। তবে তারা পিএসসি কার্যালয় ঘেরাও করেননি।”
এর আগে গত মঙ্গলবার পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে পিএসসি ভবনের সামনেও বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। পরে তাঁদের মধ্য থেকে ছয়জনের একটি প্রতিনিধি দল পিএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫