ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আজ মিরপুরে শুরু হচ্ছে বিপিএল মিউজিক ফেস্ট; থাকছে যত আয়োজন
ডুয়া নিউজ: আজ সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল মিউজিক ফেস্ট ২০২৫। আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। তার এক সপ্তাহ আগেই বিপিএলের অনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। বিসিবির এই আয়োজন ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। নতুন রূপে সেজেছে হোম অব ক্রিকেট।
রাতের এই জমকালো আয়োজনে প্রধান আকর্ষণ পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। সুর ও উন্মাদনার এই রাত হবে নতুন রূপে সাজানো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধন। এটি কেবল সঙ্গীত ও ক্রিকেটের এক মিলনমেলা নয়, বরং বাংলাদেশের কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়া এক বিশেষ আয়োজন।
রাহাত ফতেহ আলী খানের পারফরম্যান্সের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গুনছে প্রায় ৩.৪ কোটি টাকা। গতকাল শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এর অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়াও মঞ্চ মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মাইলস, জেফার, অ্যাভয়েডরাফা এবং মুজা। বিপিএলের থিম সং ‘এলো বিপিএল’-এর সহ-প্রযোজক মুজা ও অ্যাভয়েডরাফা। তাদের পারফরম্যান্সে স্থানীয় ও আন্তর্জাতিক সঙ্গীতের এক অপূর্ব মেলবন্ধন সৃষ্টি হবে, যা বিপিএলের প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়াবে।
মিরপুরের পর চট্টগ্রাম ও সিলেটেও আয়োজন করা হবে মিউজিক ফেস্ট। তবে রাহাত ফতেহ আলী খানের পারফরম্যান্স থাকবে একমাত্র মিরপুর মঞ্চেই, যা এই আয়োজনকে করেছে আরও বিশেষ। স্টেডিয়ামের গেট খুলবে দুপুর ২টা ৩০ মিনিটে, যাতে দর্শকরা আগেভাগেই এসে উপভোগ করতে পারেন পুরো আয়োজন।
বিপিএলের এই উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে নতুনভাবে সাজানো হয়েছে মিরপুর স্টেডিয়ামকে। পুরোনো স্থাপনায় রং করানো এবং গেটগুলোর সমানে বিভিন্ন ব্যনার দিয়ে সাজানো হয়েছে।
এই উৎসবের পৃষ্ঠপোষকতায় রয়েছে মধুমতি ব্যাংক। প্রায় ৫ কোটি টাকা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এই অনুষ্ঠানের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিট। দর্শকদের কথা মাথায় রেখে এবার টিকিটের দাম করা হয়েছে আরও সাশ্রয়ী। প্লাটিনাম টিকিট ৮,০০০ টাকা, গোল্ড ৬,০০০ টাকা, সিলভার ৪,০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ১,৫০০ টাকা এবং ক্লাব হাউসের টিকিট ৫০০ টাকা।
মিউজিক ফেস্ট ছাড়াও এবারের আসরে উন্নতমানের ডিআরএস, হকআই, স্পাই ক্যামেরাসহ দেখা যাবে আধুনিকসব প্রযুক্তি। দর্শকদের জন্যও থাকছে নানা আয়োজন। ইতোমধ্যে বিপিএলের মাসকট উন্মোচন হয়েছে। এ ছাড়া একাদশ বিপিএলের অনেক কিছুতেই স্মরণ করা হবে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনকে।
ছাত্র-আন্দোলনে শহীদ মীর মুগ্ধর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে গ্যালারিতে দর্শকদের জন্য থাকবে বিনা মূল্যে পানির ব্যবস্থা। গ্যালারির একটি অংশে থাকবে ‘জিরো ওয়েস্ট জোন’। দর্শকদের সুবিধার কথা চিন্তা করে থাকবে ই-টিকিটের ব্যবস্থাও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)