ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
পাসপোর্টে আবারও ‘এক্সসেপ্ট ই’সরায়েল’ লেখার দাবি ঢাবি শিক্ষকদের
ডুয়া নিউজ: এর আগে বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ লেখা ছিল। কিন্তু শেখ হাসিনা সরকারের সময় এটা তুলে নেওয়া হয়। তবে আবারও পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ যুক্ত করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকরা।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান তারা।
আজ বুধবার (৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বটতলায় এ সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় শিক্ষকরা অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ সরকার ইসরায়েল থেকে আড়িপাতার ডিভাইস কেনে এবং পাসপোর্ট থেকে ইসরাইল গমনের নিষেধাজ্ঞা তুলে দিয়ে ঘৃণিত কাজ করেছিল।”
সমাবেশে অংশ নিয়ে শিক্ষকরা বিভিন্ন দূতাবাসে স্মারকলিপি প্রদানসহ একাধিক ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে দেশীয় শিল্প ও পণ্যের প্রসারে মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, সমাবেশে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়