ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সংবিধান সংস্কার শেষে জাতীয় নির্বাচনের পক্ষে গণঅধিকার পরিষদ
ডুয়া নিউজ: গণঅধিকার পরিষদ সংবিধান সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে। আজ বুধবার (০৯ এপ্রিল) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনে জমা দেওয়া তাদের লিখিত সংস্কার প্রস্তাবে এ অবস্থান তুলে ধরা হয়।
দলটি আরও দাবি জানায়, অন্তর্বর্তীকালীন সরকারকে একটি জাতীয় সরকারের রূপ দেওয়া উচিত। তবে, গণপরিষদ নির্বাচন সংক্রান্ত প্রস্তাবের সঙ্গে দলটি একমত নয়।
এর আগে, কমিশনে প্রস্তাব জমা দেয় বিকল্প ধারা। দলটির মহাসচিব শাহ আহমেদ বাদল জানান, “একটি বাদে ঐকমত্য কমিশনের সব প্রস্তাবের সাথেই বিকল্পধারা একমত। তবে, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে প্রত্যক্ষ ভোট চায় তারা।”
গণঅধিকার পরিষদের আগে ২৭টি রাজনৈতিক দল তাদের লিখিত প্রস্তাব জমা দিয়েছে। সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ নিয়ে এসব দলের সঙ্গে আলোচনা চলছে।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন খাতে সংস্কার বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সরকার গত বছরের অক্টোবর মাসে ১১টি খাতে পৃথক কমিশন গঠন করে। ইতোমধ্যে এসব কমিশন তাদের সংস্কার প্রতিবেদন জমা দিয়েছে। জমাকৃত প্রতিবেদনগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালাতে গঠিত হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন, যা ১৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’